তিন দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা ব্যাংক কর্মকর্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 7:00 PM
তিন দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা ব্যাংক কর্মকর্তা
নোয়াখালী হাতিয়ায় যৌতুকের জন্য নির্যাতন ও বিয়ের তিন দিনের মাথায় দ্বিতীয় বিয়ের চেষ্টা করার অভিযোগে আব্দুল বাতেন রাজিব নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা য়ায়, গত ২২শে জুলাই আব্দুল বাতেন রাজিবের সঙ্গে তমরদ্দি ইউপির ক্ষিরোদিয়া গ্রামের ডা. আলী আকবর হোসেনের মেয়ে তাছলিমা আকতার শিউলির বিয়ে হয়। এরপর ২৬ জুলাই হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শুন্যচর গ্রামের মাস্টার আব্দুল আলিম রুবেলের মেয়েকে বিয়ে করার জন্য যায় ওই ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে শাশুড়ি হোসনে আরা বেগম বাদী হয়ে জামাতা আব্দুল বাতেন রাজিব ও তার বড় ভাই আজিম উদ্দিনকে আসামি করে মঙ্গলবার সকালে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেন।
ভুক্তভোগী তাছলিমা আকতার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মৎস্য বিভাগে কর্মরত।
এ বিষয়ে দ্বিতীয় কনের বাবা মাস্টার আব্দুল আলিম রুবেল জানান, আব্দুল বাতেন রাজিব আমার মেয়েকে দেখার জন্য আসলে পুলিশ আমার বাড়ির সামনে থেকে তাকে আটক করে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।