ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শ্বশুরবাড়িতে পাওয়া গেলো জামাইয়ের গলাকাটা মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 8:56 PM

শ্বশুরবাড়িতে পাওয়া গেলো জামাইয়ের গলাকাটা মরদেহ

শ্বশুরবাড়িতে পাওয়া গেলো জামাইয়ের গলাকাটা মরদেহ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দুর্গম দক্ষিণ নতুনপাড়া এলাকায় বিয়ের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে চাইথোয়াই অং মারমা ওরফে মশা মারমা (৩৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লছড়ি এলাকার বজেন্দ্র মারমার ছেলে চাইথোয়াই অং মারমা ওরফে মশা মারমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মশা মারমার প্রথম স্ত্রী প্রায় ১ মাস আগে পালিয়ে অন্যত্র বিয়ে করেছেন। গত ২০ জুলাই মশা মারমা পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ নতুনপাড়ার চপাইয়ে মারমাকে (২০) বিয়ে করেন। চাপাইয়ে মারমা ২ বছর আগে মাটিরাঙা উপজেলার তবলছড়ির পাইচা থ্যওয়াইকে (৩৭) বিয়ে করেছিলেন। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

এদিকে চপাইয়ে মারমা দ্বিতীয় বিয়ের পর থেকে সাবেক স্বামী পাইচা থ্যওয়াই ফোনে তার বর্তমান স্বামীকে ছেড়ে তার সঙ্গে চলে আসতে বলেন। এ নিয়ে তাদের মাঝে মতবিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে মশা মারমাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status