ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 8:38 PM

মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার

মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিল থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। কিশোর গ্যাংটি ‘নিবিড় গ্রুপ’ নামেও পরিচিত।

গতকাল শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে র‌্যাব-৩।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জুয়েল, মো. তরিকুল ইসলাম, মো. জুনাইদ, মো. রবিউল ইসলাম (রবিন), মো. সাগর।

গ্রেফতারের সময় তাদের থেকে একটি স্টিলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, দুটি কালো রঙের স্টিলের চাকু, একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

রোববার র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রাণী দাস এসব তথ্য জানান।

তিনি বলেন, কিশোর গ্যাংটি মাদক ক্রয়-বিক্রয়, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status