ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
২০০ বছরেও পদ্মাসেতুর পিলারের কিছু হবে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 8:30 PM

২০০ বছরেও পদ্মাসেতুর পিলারের কিছু হবে না

২০০ বছরেও পদ্মাসেতুর পিলারের কিছু হবে না

আগামী ২০০ বছরেও পদ্মাসেতুর পিলারের কিছু হবে না বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, চার হাজার টন জাহাজও পদ্মাসেতুর পিলারে ধাক্কা দিলে জাহাজই ক্ষতিগ্রস্ত হবে, তবু পিলারের কিছু হবে না। এছাড়া যেকোনো নৌযানও ধাক্কা দিলে মূলত নৌযানেরই ক্ষতি হবে। এভাবেই পদ্মাসেতুর পিলার বানানো হয়েছে।

শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মাসেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে পিলারে ধাক্কা দেয় ফেরি শাহ জালাল। এ ঘটনায় ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status