ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের প্রলোভনে তরুণীকে নৌকায় তুলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 8:23 PM

বিয়ের প্রলোভনে তরুণীকে নৌকায় তুলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে তরুণীকে নৌকায় তুলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নৌকায় তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ জুলাই) ভোরে উপজেলার দ্বীপচরের ইউনিয়ন অষ্টমীচরের পশ্চিম ডাটিয়ারচর থেকে তাকে গ্রেপ্তার কর করা হয়।

এর আগে এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সফিকুল ইসলাম এবং তার সহযোগীসহ পাঁচজনকে আসামি করে চিলমারী থানায় মামলা করেন।

জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে সফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফিকুল বিয়ের কথা বলে ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৌকায় তোলেন। এক পর্যায়ে সেখানেই তরুণীকে ধর্ষণ করেন। পরে রাত ৯টার দিকে কৌশলে তাকে বাড়ির পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ওই এলাকাটি ঢুষমারা থানাধীন। এ জন্য অভিযুক্তকে গ্রেপ্তারে ঢুষমারা পুলিশের সহযোগিতা নেয়া হয়েছে। গ্রেপ্তার সফিকুল ইসলামকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status