ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রীকে অন্তর্বাস খোলানোর অভিযোগ, অস্বীকার পরিচালকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 12:51 PM

অভিনেত্রীকে অন্তর্বাস খোলানোর অভিযোগ, অস্বীকার পরিচালকের

অভিনেত্রীকে অন্তর্বাস খোলানোর অভিযোগ, অস্বীকার পরিচালকের

১৯৯২ সালের বিখ্যাত ছবি ‘বেসিক ইনস্টিংক্ট’-এর বিতর্কিত দৃশ্যে কৌশলে অভিনেত্রী শ্যারন স্টোনকে অন্তর্বাস খোলানোর অভিযোগ অস্বীকার করলেন পরিচালক পল ভারহোভেন। সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পল। সেখানে তিনি জানান, অভিনেত্রী শ্যারন তার আত্মজীবনীতে যে দাবি তুলেছেন, তা ‘ভিত্তিহীন’।

‘বেসিক ইনস্টিংক্ট’ ছবির একটি বিখ্যাত দৃশ্য ছিল, মহিলা চরিত্রকে হত্যাকারী সন্দেহে জিজ্ঞাসাবাদ করছেন কয়েক জন পুরুষ চরিত্র। একটি পায়ের উপর অন্য পা তুলে বসেছিল মহিলা। এক মুহূর্তের জন্য সে পা-টা নীচে নামায়। শ্যারন নিজের জীবনীচিত্রে লিখেছিলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তার ভাষায়, সেই অভিজ্ঞতা ভয়াবহ ছিল।

তিনি জানান, তাকে এক কলাকুশলী অন্তর্বাস খোলার নির্দেশ দেন। বলা হয়, ক্যামেরায় দেখানো হবে না। কিন্তু তেমনটা হয়নি। ৬৫ বছরের অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাকে দিয়ে কৌশলে এই কাজটি করানো হয়।

কিন্তু পল জানান, শ্যারনের সঙ্গে সমস্ত কথা হয়েছিল সরাসরি। তিনি সবটা জানতেন বলে দাবি পরিচালকের। তিনি আচমকা কেন এই দাবি করছেন, সেই বিষয়ে কোনো ধারণা নেই পলের। একইসঙ্গে তার দাবি, এখন শ্যারন যাই বলুন, তিনি অসম্ভব ভাল অভিনয় করেছিলেন। আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status