ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক-পুঁজিবাজার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 12:56 PM

কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক-পুঁজিবাজার

কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক-পুঁজিবাজার

করোনার মহামারি প্রকোপ প্রতিরোধে ১জুলাই বৃহস্পতিবার থেকে দেশে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরুর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এসময় সব বন্ধ থাকলেও জরুরি পরিষেবা ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন চলবে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রজ্ঞাপনে ব্যাংকিং সেবা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা মিটিংয়ে বসছি সীমিত পরিসরে কিভাবে এ সেবা নিশ্চিত করা যায়। সব শাখা খোলা হবে, নাকি অঞ্চলভিত্তিক সেটি মিটিং শেষে প্রজ্ঞাপন আকারে ব্যাংকের নির্বাহী পরিচালকদের নির্দেশনা জানানো হবে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। একারণে রবিবার থেকে নতুন নিয়মে ব্যাংকিং লেনদেন চলবে।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কঠোর লকডাউনেও পুঁজিবাজার চালু রাখার পক্ষে আছেন বলে নতুন সময়কে বলেছেন। তিনি আরো বলেন যেহেতু ব্যাংক লেনদেনের সাথে পুঁজিবাজারের লেনদেন জড়িত। তাই আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার দিকে তাকিয়ে আছি। যদি ব্যাংক খোলা থাকে, তবে পুঁজিবাজারের লেনদেন চলবে।

কত ঘণ্টা লেনদেন চলবে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের লেনদেন কত ঘণ্টা হবে তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status