ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবদের হারের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 3:02 PM

সাকিবদের হারের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

সাকিবদের হারের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

মঙ্গলবারের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রায় নিশ্চিত জয়ের ম্যাচে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ রানে হেরে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানদের দল।

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জেতার পর মুম্বাইকে ব্যাট করতে পাঠায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় ইন্ডিয়ান্সরা। জবাবে ৭ উইকেট ১৪২ রান তুলে এউইন মরগ্যানের দল।

একসময় ৩১ বলে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৩০ রান, হাতে তখনও ৭ উইকেট। সেখান থেকে নাটকীয়ভাবে ১০ রানে ম্যাচটি হেরে গেছে কলকাতা। নাইটদের এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন দলটির মালিক শাহরুখ খান। এই হারে জন্য কলকাতা নাইট রাইাডার্সের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

হারের পর শাহরুখ খান এক টুইট বার্তায় লিখেছেন, “হতাশাজনক পারফর্মেন্স। ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status