ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লাকসামে বিএনপি’র মিলাদ ও দোয়া
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 April, 2021, 7:33 PM

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লাকসামে বিএনপি’র মিলাদ ও দোয়া

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লাকসামে বিএনপি’র মিলাদ ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাহার রোগমুক্তি ও  সু-স্বাস্থ্য কামনা করে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে ১২ এপ্রিল সোমবার বিকালে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র অঙ্গসংগঠন সমূহের যৌথ উদ্যোগে লাকসাম শহরের একটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম তাজুল ইসলাম খোকন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক মোঃ বেলাল রহমান মজমুদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম, মোঃ আহসান উল্লাহ, বিএনপি নেতা মোঃ আবদুর রহিম, মোঃ আবদুল কাদের মোল্লা, আবদুল মতিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মোঃ আজাদ হোসেন আজাদ, মোঃ আলাউদ্দিন সুমন, মোঃ সাগর,যুবদল নেতা মোঃ শাহিদুল ইসলাম চৌধুরী মজনু, মোঃ ছালেহ আহমেদ ছাত্রদল নেতা মোঃ ফয়সাল, মোঃ সোহাগ প্রমুখ।

মুনাজাতে  বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলীয় নেতাকর্মীসহ দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিদের সু-স্বাস্থ্য কামনা করে  বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status