ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মামুনুল হককে নিয়ে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২৫
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 7:04 PM
সর্বশেষ আপডেট: Monday, 12 April, 2021, 9:10 PM

মামুনুল হককে নিয়ে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২৫

মামুনুল হককে নিয়ে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২৫

হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুক দেওয়া পোস্টকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালের দিকে সদর উপজেলার জিয়ারখি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাইদুল (৪০) নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া আহত আরও চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও সাবেক সভাপতি আহসান সরদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আজিজুল হকের সমর্থক জিয়ারখি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। প্রতিপক্ষ আহসান সরদারের লোকজন ওই পোস্টে মামুনুল হকের পক্ষ নিয়ে মন্তব্য করেন। তারা শরীফুল ইসলামকে ‘নরেন্দ্র মোদির সন্তান’ বলে কটূক্তি করেন। এই ঘটনার জের ধরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও  লুটপাট চালায়।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক জানান, ‘আহসান সরদারের লোকজন হেফাজত নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে আমার লোকদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে আহসান সরদার জানান, তাদের লোকদের হেফাজত আখ্যা দিয়ে আজিজুল হকের লোকজন বাড়ি-ঘরে হামলা করে। এতে ১০-১২ জন আহত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status