ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জমজম কূপের প্রধান প্রকৌশলী হামজা আর নেই
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 3:25 PM

জমজম কূপের প্রধান প্রকৌশলী হামজা আর নেই

জমজম কূপের প্রধান প্রকৌশলী হামজা আর নেই

১৯৭৯ সালের জমজম কূপ পরিষ্কারকরণ প্রকল্পের প্রথম ব্যক্তি সৌদি নাগরিক ডা. ইয়াহিয়া কোসাক আর নেই। গত ১ মার্চ সৌদি আরবে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ডা. ইয়াহিয়া হমাজা কোসাক সৌদি আরবের পানি ও ড্রেনেজ কর্তৃপক্ষের সাবেক পরিচালক।
১৯৭৯ সালের জমজম কূপ পরিষ্কারকরণ প্রকল্পটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ পরিষ্কারকরণ প্রকল্প। এ প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল জম জম কূপের পানি প্রবাহ কমিয়ে দেয়ার জন্য দায়ী জঞ্জাল অপসারণ করা। ফলে, ইয়াহিয়া কোসাক প্রথম ব্যক্তি যিনি কূপটিতে প্রবেশ করেন এবং একটি সফল পরিষ্কারকরণ অভিযানের নেতৃত্ব দেন। এরপর জম জম কূপে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছিল।

১৯৭৯ সালে তিনি এবং তার দল জম জম কূপকে অতিবেগুনী রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করেন। তিনি তার বইয়ে উল্লেখ করেছেন, জম জম কূপের পানি চমৎকার স্বাদযুক্ত এবং রোগ প্রতিরোধক।
 
তিনি প্রকৌশলী আব্দুল কাদেরের (পবিত্র নগরী মক্কার সাবেক মেয়র) ভাই। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status