ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কোহলিকে মাঠকর্মীদের সঙ্গে তুলনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 3:10 PM

কোহলিকে মাঠকর্মীদের সঙ্গে তুলনা

কোহলিকে মাঠকর্মীদের সঙ্গে তুলনা

আহমেদাবাদ টেস্টের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে ভারত। পিচ নিয়ে ভারত-ইংল্যান্ডের পাল্টাপাল্টি বক্তব্যে বেশ উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে মাঠকর্মীদের সঙ্গে তুলনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস।

স্ট্রস মনে করেন, আহমেদাবাদের জঘন্য পিচের স্বপক্ষে বিরাট কোহলির কথা বলা উচিত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, পিচ নিয়ে অ্যালিস্টার কুক যা বলেছে তার সঙ্গে আমি একমত। বিরাট কোহলির কথা শুনে মনে হচ্ছিল ও মাঠকর্মীদের মতো কথা বলছে।

উল্লেখ্য, দুই দিনে ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, স্পিন খেলায় দু’দলের ব্যাটসম্যানদের অক্ষমতার কারণেই খেলা এত দ্রুত শেষ হয়ে গেছে। ম্যাচে ২১টা উইকেটই পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানদের স্পিন খেলার মানসিকতার অভাব ছিল তাই এমন পরিণতি।

পিচ কতটা খারাপ ছিল তা বোঝাতে জো রুটের প্রসঙ্গ টেনে এনে স্ট্রস বলেন, জো রুটের দিকে এক বার তাকিয়ে দেখুন। আমরা সবাই জানি ও স্পিন কতটা ভাল খেলতে পারে। সে দারুণ ছন্দেও আছে। কিন্তু তৃতীয় টেস্টে ও কী করল? মাত্র ১৯ রান। তা-ও ওই রানে পৌঁছাতেই দু’তিন বার আউট হওয়ার হাত থেকে বেঁচেছে। এমন পিচে আসলেই খেলা যায় না।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status