ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 7:52 PM

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা মামুনুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলাম এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত বছরের ২৬ জুন ভুক্তভোগী নারী বরকল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের সমন জারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন বরকলের ভুষণছড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশিদ। কিন্তু উচ্চ আদালত নিন্ম আদালতে আত্মসমর্পণ করতে বললেও অভিযুক্ত চেয়ারম্যান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পরে মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status