ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সিরাজগঞ্জে হাসপাতালে ২৩ দিনের শিশু চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 6:50 PM

সিরাজগঞ্জে হাসপাতালে ২৩ দিনের শিশু চুরি

সিরাজগঞ্জে হাসপাতালে ২৩ দিনের শিশু চুরি

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের এক শিশু সন্তান চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের চয়ন ইসলামের স্ত্রী (শিশুটির মা মঞ্জুয়ারা) জানান, গত ১৮ ফেব্রুয়ারি শিশু মাহিমকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে শিশুটির মা দুপুরের খাবার খাওয়ার সময় অপরিচিত এক নারী শিশুটিকে আদর করার ছলে কোলে তুলে নেয়। এর কিছুক্ষণ পর হঠাৎ শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী। বিষয়টি জানার পর শিশুটিকে উদ্ধারে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

শিশুটির মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।  

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status