ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বড় ছেলের পাশে সমাহিত হবেন এটিএম শামসুজ্জামান
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 12:37 PM

বড় ছেলের পাশে সমাহিত হবেন এটিএম শামসুজ্জামান

বড় ছেলের পাশে সমাহিত হবেন এটিএম শামসুজ্জামান

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে রাজধানীর জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।

তার ছোট ভাই সালেহ জামান জানান,আজ জোহরের পর জানাজা শেষে এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবিরের পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য ২০১২ সালের ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের পুরানো ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলের হাতে খুন হন বড় ছেলে কামরুজ্জামান কবির।

ওই ঘটনায় এটিএম শামসুজ্জামান ছোট ছেলের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালে এ মামলায় কুশলের যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।  

শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

সম্পাদনায়: মোহনা আজিজ     
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status