ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন শাকিব খানের 'হবু নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 11:33 AM

খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন শাকিব খানের 'হবু নায়িকা

খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন শাকিব খানের 'হবু নায়িকা

দেশের পাশাপাশি কলকাতাতেও ব্যাপক জনপ্রিয় শাকিব খান। টলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকাকে দেখা গেছে তার বিপরীতে। যদিও সেগুলো যৌথ প্রযোজনা বা টলিউডের একক প্রযোজনায় নির্মিত হয়েছিল।

আবারও ওপার বাংলার এক নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব খান। তবে এবার দেশের প্রযোজনায়। কলকাতার নায়িকা দর্শনা বণিক অভিনয় করবেন বাংলাদেশের এই শীর্ষ তারকার সঙ্গে। সিনেমার শিরোনাম ‘অন্তরাত্মা’।

দর্শনা বণিক কলকাতার পাশাপাশি হিন্দি ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন। এছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এবার নিজ দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন এই টলিউড তারকা।

সিনেমাটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। ১৭ ফেব্রুয়ারি (বুধবার) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘অন্তরাত্মা’য় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড কিং। মার্চের শুরু থেকে পাবনায় সিনেমার শুটিং শুরু হবে বলে জানা যায়। এর গল্প লিখেছেন সোহানী হোসেন।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে ‘অন্তরাত্মা’। এর আগের তাদের প্রযোজিত ‘সত্তা’ সিনেমায় দেখা গিয়েছিল শাকিবকে। যেটি পরিচালনা করেছিলেন হাসিবুর রেজা কল্লোল।

পরপর দুটি সিনেমার চুক্তিবদ্ধ হলে শাকিব খান। ‘অন্তরাত্মা’র ঠিক একদিন পর ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। আরটিভি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন তপু খান।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status