ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেস্টে নতুন মাইলফলকে লিটন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 1:17 PM

টেস্টে নতুন মাইলফলকে লিটন

টেস্টে নতুন মাইলফলকে লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

সাদা পোশাকের ক্রিকেটে ১৫তম খেলোয়াড় হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন। রাকিম কর্নওয়ালের বলে ইনফিল্ডে দারুণ এক ফ্লিক শটের মাধ্যমে চার মেরে এই কীর্তিতে নাম লেখান তিনি।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। তার রান সংখ্যা ৪৫২৩। এরপরই আছেন তামিম ইকবাল। ৪৪৫৮ রান করেছেন টাইগার ওপেনার। ৩৯৩০ রান করে এরপরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ২২তম ম্যাচ ও ৩৭তম ইনিংসে এসে হাজার রান পূরণ করলেন লিটন। এখন পর্যন্ত ছয়বার অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। সর্বোচ্চ ৯৪।

সম্পাদনায়: মোহনা আজিজ  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status