ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথমে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 5:30 PM

প্রথমে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথমে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সরকারের উপহারের ২০ লাখ টিকা আগে এলে আগেই বিতরণ শুরু করা হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে সারাদেশে জাতীয়ভাবে টিকা দেয়া হবে।

তিনি আরো বলেন, এরই মধ্যে টিকাদানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে চারটি, উপজেলা পর্যায়ে দু’টি, মেডিকেল কলেজের ছয়টি টিম কাজ করবে। আর আমাদের যেসব ইনস্টিটিউট আছে সেখানেও টিম পাঠানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনগুলোকে ধরে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেয়া হবে। তবে প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে না।

টিকা সংরক্ষণ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, প্রথমে ২০ লাখ আসছে। পরবর্তীতে আরো ৫০ লাখ আসবে। এসব টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন, জনবল, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা বাংলাদেশে আসবে। এই টিকা বাংলাদেশকে ভারত সরকার উপহার হিসেবে দেবে। তবে টিকা পৌঁছার ফ্লাইট সিডিউল (সূচি) আমাদের হাতে এসে পৌঁছায়নি। সিডিউল পেলে সবাইকে জানিয়ে দেয়া হবে। আর এ টিকা ভারত সরকার নিজ উদ্যোগে বাংলাদেশকে পৌঁছে দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন, তাদেরই আগে টিকা দেয়া হবে। এখানে ভিভিআইপি কিংবা ভিআইপি ব্যবস্থা থাকবে না। তবে সরকারিভাবে গাইডলাইন তৈরি করা হয়েছে, সেই গাইডলাইন অনুসারে টিকা দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল আসার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status