ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে হত্যার পর ঝুলিয়ে রাখল লাশ, স্বামীর মৃত্যুদণ্ড
নতুন সময় প্রতিনিধ
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 5:26 PM

স্ত্রীকে হত্যার পর ঝুলিয়ে রাখল লাশ, স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার পর ঝুলিয়ে রাখল লাশ, স্বামীর মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চরসাজাই নয়াপাড়া গ্রামে স্ত্রী শাহিনা বেগম হত্যা মামলায় স্বামী বকুল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর আসামি নুরন্নাহারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

দণ্ডিত বকুল মিয়া রাজিবপুর উপজেলার চরসাজাই নয়াপাড়া গ্রামের আজিজল হকের ছেলে। নিহত শাহিনা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কারখানা পাড়া এলাকার শামছুল হকের মেয়ে।

আদালতের পিপি এসএম আব্রাহাম লিংকন জানান, ২০০৫ সালের দিকে শাহিনা বেগমের সঙ্গে বকুল মিয়ার বিয়ে হয়। বকুলের সঙ্গে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী নুরন্নাহার বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভাবির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক টের পেয়ে বাধা দেন শাহিনা। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এরই জেরে ২০০৭ সালের ২ ডিসেম্বর শাহিনাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের ভেতর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন বকুল।

এ ঘটনায় ওইদিন থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। পরে ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট আসে। এরপর বকুল ও নুরন্নাহারের বিরুদ্ধে ২০০৮ সালের ১৬ জানুয়ারি থানায় হত্যা মামলা করেন শাহিনার বাবা শামছুল হক।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status