ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রিপিয়ারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে অ্যাটলেটিকো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 5:05 PM

ট্রিপিয়ারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে অ্যাটলেটিকো

ট্রিপিয়ারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে অ্যাটলেটিকো

বেটিং আইন ভঙ্গের দায়ে কিয়েরান ট্রিপিয়ারের বিরুদ্ধে সোমবার ফিফা আরোপিত ১০ সপ্তাহের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট ফর আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুনানীর সময় ট্রিপিয়ারের উপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার আহ্বান জানাবে লা লিগার ক্লাবটি। এতে ওই ডিফেন্ডারের মাঠে ফেরার সুযোগ সৃষ্টি হবে।

বর্তমান অবস্থায় ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত নিষিদ্ধ থাকবেন ট্রিপিয়ার। এতে তিনি লা লিগার অন্তত আট ম্যাচে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর হোম ম্যাচ। সেখানে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ চেলসি।

সোমবার এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ইংলিশ ফুটবল এসোসিয়েশন (ইএফএ) ট্রিপিয়ারের উপর যে শাস্তি আরোপ করেছে, সেটি সারা বিশ্বে প্রযোজ্য হবে। তবে অ্যাটলেটিকো নতুন করে সিএএসের কাছে একটি আপিল দায়ের করবে। ক্লাবের সুত্র মতে, তাদের দাবী থাকবে শুনানী শেষ না হওয়া পর্যন্ত যেন নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status