ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, অধ্যক্ষকে জুতাপেটা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 12:57 PM

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, অধ্যক্ষকে জুতাপেটা

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, অধ্যক্ষকে জুতাপেটা

শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ এবং একান্ত ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতে একটি স্কুলের অধ্যক্ষকে মুখে চুনকালি মাখিয়ে জুতাপেটা করেছেন অভিভাবকরা।

সোমবার (১৮ জানুয়ারি) পশ্চিবঙ্গে ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরে পুলিশের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন পশ্চিবঙ্গের বানারহাট থানার কর্মকর্তা সমীর দেওসা।

ডুয়ার্সের বানারহাটের বিন্নাগুড়ি হাটখোলা এলাকার বোধি ভারতী বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষ ভাস্কর বরুয়ার বিরুদ্ধে অভিযোগ, স্কুলের এক শিক্ষিকার ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে তিনি নিয়মিত ব্ল্যাকমেইল করতেন। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানান। এরপর এ ঘটনা জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিন্নাগুড়ি এলাকায়। সোমবার সকালে অধ্যক্ষ স্কুলে পৌঁছালে তাকে ধরে বাইরে এনে প্রকাশ্যে মুখে কালি মাখিয়ে জুতাপেটা করতে করতে রাস্তায় হাঁটাতে শুরু করে উত্তেজিত জনতা। এরপর শুরু হয় গণধোলাই। ওই অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্রাম পঞ্চায়েত সদস্য স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই অধ্যক্ষের বিরুদ্ধে আগেও আপত্তিকর আচরণের অভিযোগ ছিলো। শিক্ষিকা ঘটনার কথা বাড়িতে জানানোর পর জনরোষ তৈরি হয়। এরপর সবাই মিলে তাকে মারধর করে।

বানারহাট থানার কর্মকর্তা সমীর দেওসা বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগকারী শিক্ষিকার দাবি, এক সময় ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক ছিল। তার অজান্তে তোলা ওই সময়ের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status