ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় বেড়েছে শীত, বৃষ্টির আশঙ্কা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 11:54 AM

ঢাকায় বেড়েছে শীত, বৃষ্টির আশঙ্কা

ঢাকায় বেড়েছে শীত, বৃষ্টির আশঙ্কা

মধ্য জানুয়ারির শেষ প্রান্তে এসে ঢাকায় আবার কিছুটা টের পাওয়া যাচ্ছে শীতের তীব্রতা। গত ১ সপ্তাহে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহ থেকে ২-৩.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে অবস্থান করছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালেও শীতের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কুয়াশা ও আংশিক মেঘ থাকলেও অন্যান্য দিনের মতো আজও ঢাকায় সূর্য দেখা দিয়েছে। এ দিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশেই বেড়েছে শীতের প্রকোপ। শ্রীমঙ্গল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। শীতের মধ্যেই দেশে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়। তবে এই বৃষ্টিবলয়ে সারাদেশে বৃষ্টিপাত হবে না বলেও জানা গেছে।

গুগল ওয়েদারে ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় বেশি সক্রিয় থাকবে বৃষ্টিপাতের মেঘ। এছাড়া ময়মনসিংহ বিভাগের পূর্ব অংশ, রংপুর বিভাগ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

এসময় ঢাকা বিভাগে গড়ে ০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল বিভাগে ৫ থেকে ২৫, চট্টগ্রাম বিভাগে ১০ থেকে ৩০, সিলেট বিভাগে ৮ থেকে ২৫, রংপুর বিভাগে ০ থেকে ১৫, রাজশাহী বিভাগে ০ থেকে ১, ময়মনসিংহ বিভাগে ১ থেকে ৮ ও খুলনা বিভাগে ১ থেকে ১৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status