ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রামে ৬ থানার ওসি বদলি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 11:14 AM

চট্টগ্রামে ৬ থানার ওসি বদলি

চট্টগ্রামে ৬ থানার ওসি বদলি

চট্টগ্রাম নগরীর নানা কারণে আলোচিত কোতোয়ালী থানার ওসিসহ ৬ থানার ওসি বদলি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেয়া হয় বলে সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। ডবলমুরিং-এর ওসি সদীপ কুমার দাশকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যান্য ওসিদের মধ্যে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন কতোয়ালী থানায়, চকবাজার থানার ওসি রুহুল আমিন বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমানকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। এছাড়া ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চাঁন্দগাও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status