|
খেলনা গাড়িতে বসে কঠিন বিপদে নারী (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
|
খেলনা গাড়িতে বসে কঠিন বিপদে নারী (ভিডিও) সুযোগ পেলেই ছোটদের খেলনা নেড়েচেড়ে দেখতে চান প্রাপ্ত বয়স্করা। আর সেই খেলায় মেতে উঠতে গিয়ে অনেক সময় বিপদে পড়তে হয় তাদের। কেননা সেই শারীরিক গঠন, ওজন তো আর থাকে না। শিশুর খেলনা নিয়ে খেলতে গিয়ে এমনই এক বিপত্তিতে পড়লেন এক নারী। সেই খেলনায় আটকে যায় তার শরীর। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, একটি খেলনা গাড়ির মধ্যে জো আর্চিবল্ডের মাথা থেকে কোমর পর্যন্ত আটকে গেছে। তিনি পিঠও সোজা করতে পারছিলেন না। শত চেষ্টা করে কোনোভাবেই এই খেলনা থেকে নিজের দেহকে রক্ষা করতে পারছিলেন না ওই নারী। শেষমেশ খেলনাটির পেছনের অংশ ছুরি দিয়ে কেটে তাকে উদ্ধার করা হয় এমন পরিস্থিতি থেকে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ স্কটল্যান্ডে। ভুক্তোভোগী ওই নারীর নাম জো আর্চিবল্ড। তার বয়স ৩৪ বছর। প্রতিবেদনে আরও লেখা রয়েছে, শিশুদের খেলনা খেলতে খুব ভালোবাসেন জো। আর সেই ভালোবাসা থেকেই তিনি তার ভাইয়ের এক বছর বয়সী ছেলের খেলনা গাড়িতে বসেন। তারপরই ওই খেলনায় আটেকে পড়েন। ভিডিওটি দেখে অনেকেই এ বিষয়ে সবাইকে সাবধান হতে বলেছেন। কেউ কেউ বলেছেন, যার জন্য খেলনা তাকেই খেলতে দেয়া উচিত। সব কিছুর একটা বয়স থাকে। ভিডিওতে দেখুন যেভাবে শিশুর খেলনায় আটকে গেলেন জো আর্চিবল্ড - |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
