ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের একটি শক্তিশালী বিমান বাহিনী আছে: খামেনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 7:04 PM

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের একটি শক্তিশালী বিমান বাহিনী আছে: খামেনি

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের একটি শক্তিশালী বিমান বাহিনী আছে: খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ব্যাপক মার্কিন বিধিনিষেধ সত্ত্বেও আমাদের একটি শক্তিশালী বাহিনী রয়েছে।

শনিবার বিমান বাহিনীর কমান্ডার ও কর্মীদের এক জমায়েতে তিনি এমন দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

খামেনি বলেন, বিপ্লবের পরেই তাদের উদ্দেশ্য ছিল যে আমাদের বিমান বাহিনীর শক্তিশালী হওয়ার পথ রুদ্ধ করে দেয়া। কিন্তু এখন আমাদের দিকে তাকান। আমরা বিমান বানাচ্ছি। তাদের চাপকে আমরা সুযোগ হিসেবে গ্রহণ করেছি।

ইসলামি বিপ্লবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ইরান। মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল ওই বিপ্লব।

সামরিক সক্ষমতা কাটছাঁট করতে পশ্চিমা দেশগুলোর মারাত্মক চাপ থাকা সত্ত্বেও নিজের সামরিক সক্ষমতা বাড়িয়েই চলছে ইরান। যার মধ্যে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status