ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য স্থায়ী বহিষ্কার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 11:21 AM

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য স্থায়ী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য স্থায়ী বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র লঙ্ঘন এবং মর্যাদাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের তিন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​সোমবার (৮ জুন) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

​বহিষ্কৃত সদস্যবৃন্দ হলেন,
​মো. ইমরান মোল্যা (সহ-দপ্তর সম্পাদক)
​মো. আসাদুজ্জামান মিয়া (সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক)
​জাহিদুল হক মোল্যা (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক)
​ক্লাব কর্তৃপক্ষের নির্দেশনা ও সতর্কতা  হিসাবে ​উপজেলা প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা এখন থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কোনো সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে তারা প্রেসক্লাবের নাম, লোগো, পদবি কিংবা পরিচয়পত্র ব্যবহার, বহন বা প্রদর্শন করতে পারবেন না। অন্যথায় তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে। এ ছাড়া তাদের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড, বক্তব্য বা ভবিষ্যতের যেকোনো কার্যকলাপের দায়-দায়িত্ব আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ বহন করবে না।

​আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবির বলেন,
​"আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব এই অঞ্চলের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম। সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত শৃঙ্খলা এবং সংগঠনের মর্যাদা সমুন্নত রাখাই আমাদের প্রধান অঙ্গীকার। সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা লঙ্ঘন করে যারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ প্রক্রিয়া ও গঠনতন্ত্র অনুসরণ করেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"

​উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম জানান,
​"একটি পেশাজীবী সংগঠনের সবচেয়ে বড় শক্তি হলো এর ঐক্য ও শৃঙ্খলা। আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যারা সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেন, তাদের জন্য এই সংগঠনে কোনো স্থান নেই। প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট সদস্যদের বহিষ্কার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।"

​উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের সুনাম, শৃঙ্খলা এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা রক্ষায় সাধারণ সদস্যরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status