ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
উজিরপুরে দুই সন্তানকে ফেলে নিখোঁজ মা: হতবিহ্বল স্বামী, এলাকায় চাঞ্চল্য
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 11:27 AM

উজিরপুরে দুই সন্তানকে ফেলে নিখোঁজ মা: হতবিহ্বল স্বামী, এলাকায় চাঞ্চল্য

উজিরপুরে দুই সন্তানকে ফেলে নিখোঁজ মা: হতবিহ্বল স্বামী, এলাকায় চাঞ্চল্য

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে এক গৃহবধূর লাপাত্তা হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হন লিমা আক্তার (২৫)। ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের মো. গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু)-এর ছেলে মো. মামুন হাওলাদারের সঙ্গে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামের মো. ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তারের ২০১৪ সালে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তাসকিন (৭) ও জিদান (৩) নামে দুই পুত্র সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, পরকীয়ার জেরে লিমা আক্তার তার দুই সন্তানকে অরক্ষিত অবস্থায় রেখে পালিয়ে গেছেন। কয়েকদিন আগে টিকটক ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বলেও পরিবারের সদস্যরা জানান।

নিখোঁজ হওয়ার পর দুই শিশুসহ অত্যন্ত বিপাকে পড়েছেন স্বামী মামুন হাওলাদার। তিনি বলেন, “আমি এখন সন্তান দু’টিকে নিয়ে খুবই অসহায়। স্ত্রী কোথায় আছে কোনো খোঁজ পাচ্ছি না।”

এদিকে এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই শিশু দুটি এভাবে মায়ের স্নেহ ও অভিভাবকত্ব থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবার অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status