ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 11:24 AM

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

জনবাণী পত্রিকার প্রতিনিধি ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদারের পিতা শ্রী সুনিল রঞ্জন হাওলাদার আর নেই। ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু। মঙ্গলবার রাত আড়াইটার দিকে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের রতনদী এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবনভর সৎ, শান্ত ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন সুনিল রঞ্জন হাওলাদার। এলাকায় তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী সাংবাদিক সমাজ ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার দুপুর ১২টায় নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status