ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
সাবেক ইউএনও'র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 11:21 AM

সাবেক ইউএনও'র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা

সাবেক ইউএনও'র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা এর স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুরের মাটি কেটে বিক্রি করায় সময় একটি মাটি ভর্তি  ট্রাক জব্দ করে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মামুন হোসেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকায়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। 

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় সাবকে ইউএনও সুইচিং মং মারমা এর স্বাক্ষর জাল কাগজ তৈরি করে রাতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি খনন করে অন্যত্র বিক্রি করছিলেন।

সাবেক ইউএনও'র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা

সাবেক ইউএনও'র স্বাক্ষর জাল কাগজ তৈরি করে পুকুর খনন,ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরও বলেন, স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখান উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করে মামুন হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য একই সময়ে ঘটনাস্থল থেকে খনন যন্ত্রের ব্যাটারি খুলে নিয়ে আসা হয়। আর এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status