ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশে
রফিক মাহমুদ, কক্সবাজার
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 9:54 PM

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশে

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশে

মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের রেশ আবারও ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। ফের গুলি এসে পড়ল টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের এক বসতঘরে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় শাহ আলমের বসতবাড়ির শয়নকক্ষে মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি এসে পড়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ঘরে থাকা সদস্যরা।

বাড়ির মালিক শা আলম জানান যায়, টিনের চালা ছিদ্র করে গুলিটি সরাসরি শয়নকক্ষে এসে পড়লে পরিবারের সদস্যরা আতঙ্কে বাইরে ছুটে আসেন। সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, মিয়ানমারের আরাকান অঞ্চলে প্রায়ই সরকারি বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে থাকে। সেসব সংঘর্ষ চলাকালে ছোড়া গুলি সীমান্ত পেরিয়ে টেকনাফের বিভিন্ন এলাকায় এসে পড়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে সীমান্তজুড়ে ভয়-আতঙ্ক বিরাজ করছে।

৬৪ বিজিবির (উখিয়া ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, “গুলি এসে পড়ার বিষয়টি আমরা জেনেছি। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে গণমাধ্যমকে পরে জানানো হবে বলে জানান তিনি।”

এর আগে গত ২৫ অক্টোবর মিয়ানমারের আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মির মধ্যে দু’দফা সংঘর্ষ হয়। এর রেশ ছড়িয়ে পড়ে বাংলাদেশের টেকনাফ সীমান্ত পর্যন্ত। তখন হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় ছেনুয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হন। ওই সংঘর্ষ নাফ নদীর কিনারা পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

সাম্প্রতিক এ ঘটনায় টেকনাফের সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিনিয়ত গোলাগুলির শব্দ ও গুলি এসে পড়ার ঘটনায় তারা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status