ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
৭২ ঘণ্টার মধ্যেই ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উন্মোচন করল গাজীপুর জেলা পুলিশ
মো. মাসুদ রানা, গাজীপুর
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 9:34 PM

৭২ ঘণ্টার মধ্যেই ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উন্মোচন করল গাজীপুর জেলা পুলিশ

৭২ ঘণ্টার মধ্যেই ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উন্মোচন করল গাজীপুর জেলা পুলিশ

গাজীপুরের কালীগঞ্জ থানার একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য মাত্র ৭২ ঘণ্টায় উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. বেদন মৃধা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গাজীপুরের পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরো জানান, গত শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কৃষক মনির মোল্লা (৫৫) বাড়ির নিকটস্থ সেলিম মিয়ার চায়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্ত্রী জোসনা বেগমসহ পরিবার জানতে পারেন যে, কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের পূর্বাচল সিটির ২৪ নম্বর সেক্টরের ফরেস্ট বিট অফিস সংলগ্ন মাঠে কে বা কারা মনির মোল্লাকে দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মনির মোল্লার রক্তাক্ত লাশ মাঠে পড়ে থাকতে দেখেন। ৯৯৯-এর সংবাদ পেয়ে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 

এ ঘটনায় মনির মোল্লার স্ত্রী পরদিন (৭ ডিসেম্বর) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানা মামলা রুজু করে।কালীগঞ্জ থানায় একটি হত্যা (মামলা নং-০৭, তারিখ: ০৭-১২-২০২৫) দায়ের করেন।

পুলিশ সুপার আরো জানান, ঘটনার খবর পেয়ে রাত ৯টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপার মো: শরীফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ‘ছায়া তদন্ত’ শুরু করে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: জামাল উদ্দিনসহ ডিবির চৌকস টিম একটি মোবাইল কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত মিনর মোল্লার বাল্য বন্ধু বেদন মৃধাকে গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জয়দেবপুরের পাড়াবর্তা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে বেদন মৃধা জানায়, মনির মোল্লা তার স্ত্রীকে খারাপ কথা বলার কারণেই তিনি মনির মোল্লাকে হত্যা করেছেন।

পুলিশ সুপার আরো জানান, আজ মঙ্গলবার বিকালে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সেখানে তিনি ঘটনায় জড়িত থাকার কথা ও হত্যার কারণ উল্লেখ করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status