|
ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। উপজেলা মহিলা অধিদপ্তরের কাম ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন আহাম্মেদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মন্ডল, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোঃ ছাবেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাহিদ সুলতান, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার একেএম মাহফুজ আলম, সুপ্রিম এশিয়া প্রকল্পের কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক আর্জিমা বেগমসহ আরও অনেকে। আলোচনা শেষে পাঁচজন অদম্য নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আজমেরী খাতুন জয়িতা-অদম্য নারী” পুরস্কারে ভূষিত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
