ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে: রিজওয়ানা হাসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 7:53 PM

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে: রিজওয়ানা হাসান

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে: রিজওয়ানা হাসান

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশল শিক্ষাকে সামাজিক ও পরিবেশগতভাবে দায়িত্বশীল হতে হবে—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার ৯ ডিসেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত “অ্যাক্রেডিটেশনের মাধ্যমে প্রকৌশল শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ” শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রকৌশল শিক্ষার মান তখনই পরিপূর্ণ হয়, যখন তা পরিবেশগত ন্যায়বিচার, সামাজিক সাম্য এবং জলবায়ু সহনশীলতাকে প্রতিফলিত করে।

তিনি বলেন, ঢাকা শহরের মতো ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ, নদীভাঙন ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় প্রকৌশল উদ্যোগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব, স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন এবং প্রকল্পের স্থায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, “প্রকৌশলীরা যেসব সিদ্ধান্ত নেন, তা দেশের উন্নয়ন ধারাকে গভীরভাবে প্রভাবিত করে। তাই স্বীকৃতি কাঠামোর মধ্যে নৈতিক দায়িত্ববোধ, পরিবেশ-সচেতনতা এবং প্রচলিত অবকাঠামো পরিকল্পনার বাইরে গিয়ে নতুন চিন্তার সক্ষমতাও যুক্ত করা জরুরি।”

ক্রমবর্ধমান প্রকৌশল স্নাতক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় তিনি পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করার ওপর গুরুত্ব দেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সিম্পোজিয়াম থেকে পাঠ্যক্রম উন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর সুপারিশ আসবে, যা টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য–প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এই সিম্পোজিয়াম একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদার, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি এবং গবেষণা ও দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আরলিংটনের সেং হুয়াং এনডাউড প্রফেসর ড. নুর ইয়াজদানি, ডাবলিন অ্যাকর্ডের চেয়ার প্রফেসর প্রকৌশলী মেগাত জোহরি মেগাত মোহদ নূর এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাব্বির মোস্তফা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BAETE-এর চেয়ারম্যান প্রফেসর ড. তানভীর মঞ্জুর।

সিম্পোজিয়াম শেষে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষা আধুনিকায়ন এবং স্বীকৃতি কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status