ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 7:48 PM

সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত

সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সরাইল উপজেলার পাকশিমুল তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

আহত শিশু শিক্ষার্থী মোঃ রোহান উক্ত মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী ও পাকশিমুল গ্রামের সৌদি প্রবাসী আবদুল হান্নানের ছেলে। এ বিষয়ে রোহানের নানা মোঃ হিরা মিয়া বাদী হয়ে উক্ত মাদ্রাসার শিক্ষক অলিউল্লা লাদেনকে বিবাদী করে সরাইল থানায় সাধারণ ডায়েরী করেন। 

হিরা মিয়া বলেন রোহান আমার মেয়ের ঘরের নাতি। দুই সপ্তাহ আগে তাকে এই মাদ্রাসায় ভর্তি করি। গত সোমবার দুপুরে অন্যান্য দিনের মত বাড়ি ফিরেনি রোহান তাই আমরা মাদ্রাসায় খোঁজ নিতে গিয়ে দেখি তাকে আটক করে রেখেছে। 

আমার নাতি ক্লাশ চলাকালে বের হতে চাওয়ায় মাদ্রাসার শিক্ষক অলিউল্লা লাদেন তার উপর উত্তেজিত হয়ে বেত দিয়ে প্রচুর আঘাত করে। এতে রোহানের পিঠ, গলা ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও রক্ত জমাট জখম হয়। 

অবস্থা খারাপ দেখে রাতে তাকে সরাইল হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এ বিষয়ে আমরা আইনগত শাস্তি দাবি করছি। এ বিষয়ে মাওলানা অলিউল্লা লাদেন বলেন রোহান দুষ্টামী করেছিল তাই তাকে বেত দিয়ে আঘাত করেছি। 

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইয়া বলেন তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status