|
বরগুনায় চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান রিফাত গ্রেফতার
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() বরগুনায় চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান রিফাত গ্রেফতার স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রিফাত বরগুনা সদর থানার হাজারবিঘা এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে মামলার প্রধান পলাতক আসামি ছিলেন। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একজন বাক প্রতিবন্ধী স্কুলছাত্রী। গত ২৯ মে ২০২৫ সকালে বিদ্যালয়ের সামনে ওৎ পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজির পরও মেয়েকে না পেয়ে ভিকটিমের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা করানো হলে ধর্ষণের প্রমাণ মেলে। গ্রেফতারকৃত রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
