|
দৃষ্টিপ্রতিবন্ধীদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিতে জাতীয় উদ্যোগ
নতুন সময় ডেস্ক
|
![]() দৃষ্টিপ্রতিবন্ধীদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিতে জাতীয় উদ্যোগ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান অংশগ্রহণকারীদের আইটি দক্ষতা ও অদম্য আগ্রহের প্রশংসা করে বলেন, এই বাংলাদেশ সবার, এবং দেশগঠনে সমানভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তিনি এসডিজির লক্ষ্য ৮ ও ১০ অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্বও তুলে ধরেন। ভিপসের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত মো. সাইদুল হক বলেন, অ্যাক্সেসিবল ডিজিটাল পরিবেশ তৈরির এখনই সঠিক সময়। যথাযথ সুযোগ পেলে দৃষ্টিপ্রতিবন্ধীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। ভিপস সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার জানান, বেসিসের এই উদ্যোগ জাতীয় পর্যায়ে ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এছাড়াও বেসিস সহায়ক কমিটির সদস্যরা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী তরুণদের আইটি দক্ষতা প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে, এবং বেসিস স্কিল ডেভেলপমেন্ট ও কর্মসংস্থানে সহযোগিতা অব্যাহত রাখবে। বক্তারা ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিকে নীতি পর্যায়ে শক্তভাবে প্রতিষ্ঠার আহ্বান জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
