ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল বা পরশু, থাকছে না স্থগিত দলের প্রতীক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 2:56 PM

নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল বা পরশু, থাকছে না স্থগিত দলের প্রতীক

নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল বা পরশু, থাকছে না স্থগিত দলের প্রতীক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বুধবার বা পরশু দিন বৃহস্পতিবার। এবারের নির্বাচনে ব্যালটে থাকছে না স্থগিত করা কোনো দলের প্রতীক। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।সিইসির ভাষণ চূড়ান্ত। কাল–পরশু তফসিল ঘোষণা করা হবে। ভাষণ রেকর্ড হবে বিকেলে।

এরআগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status