ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
তাড়াশে বেগম রোকেয়া দিবস পালিত
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 2:16 PM

তাড়াশে বেগম রোকেয়া দিবস পালিত

তাড়াশে বেগম রোকেয়া দিবস পালিত

সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার একজন শ্রেষ্ঠ জয়িতা - নির্যাতিত নারী হিসেবে ও সমাজ সংস্কারে অবদান রাখায় শ্রেষ্ঠ জননী হিসেবে শাম্ছুন নাহারকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন ,তাড়াশ থানার অফিসার ইনচার্জ ওসি মো হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো বাদল মিয়াসহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status