|
দুর্গম পাহাড়ে শীতার্থদের উষ্ণ নিরাপত্তায় দীঘিনালা জোন
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দুর্গম পাহাড়ে শীতার্থদের উষ্ণ নিরাপত্তায় দীঘিনালা জোন পার্বত্য শীত যখন হাড় কাঁপানো তীব্রতায় পাহাড়ি জনপদকে আচ্ছন্ন করে ফেলে, ঠিক সেই সময় মানবিক হাত বাড়িয়ে দিলো দীঘিনালা জোন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সেনা সদস্যদের একটি চৌকস দল পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় সিনালছড়া, বাঁশডালা ও বাগানকুমার কারবারি পাড়ায়। উদ্দেশ্য—গরিব, অসহায় ও শীতার্ত মানুষের ঘরে ঘরে উষ্ণতার উপহার পৌঁছে দেওয়া। জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুক পিএসসি-এর নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনা সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শতাধিক কম্বল বিতরণ করেন। শীতের কনকনে হাওয়া উপেক্ষা করে পাহাড়ি আঁকাবাঁকা পথে চলা সেনাবাহিনীর এ টিম মানুষের চোখে কৃতজ্ঞতার আলো জ্বালিয়ে দেয়। ক্যাপ্টেন আবু রায়হান বলেন,-এই পাহাড়ি মানুষের কষ্ট আমাদের কষ্ট। শীতের ভয়ার্ত রাতগুলোতে যেন কেউ ঠান্ডায় কাঁপতে না হয়—সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। শুধু আজ নয়, শীত যতদিন থাকবে, সাহায্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কম্বল পেয়ে এক বৃদ্ধা বলেন—শীতটা খুবই কষ্ট দায়ক বাবা,সেনাবাহিনী আমাদের নিজেদের ছেলের মতো পাশে থাকে।আমরা তাদের জন্য দোয়া করি। এমন কঠিন বাস্তবতায় সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের জীবনে এনে দিচ্ছে উষ্ণ নিরাপত্তা আর আশার আলো।মানবিক সেবা, নিরাপত্তা ও উন্নয়নে দীঘিনালা জোনের এ ধরনের ধারাবাহিক কার্যক্রম পাহাড়ের মানুষের কাছে আস্থা–ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
