ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
চট্টগ্রামে নতুন দায়িত্বে তুষার ইমরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 10:24 AM

চট্টগ্রামে নতুন দায়িত্বে তুষার ইমরান

চট্টগ্রামে নতুন দায়িত্বে তুষার ইমরান

এবার ৬ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ বিপিএল। তবে আসর শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এদিকে বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন সরে দাঁড়িয়েছেন। 

এরপর জল্পনা-কল্পনার ডালপালা আরও মেলতে থাকে। তবে গতকাল গভীর রাতে চট্টগ্রাম রয়্যালস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।’ 

সেখানে আরো বলা হয়েছে, ‘দলের মূল মূল্যবোধ সবসময়ই সততা। আর তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানেজমেন্ট ও অপারেশনাল সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন।’ 
 
একইসাথে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জানিয়েছে, দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মমিনুল হক। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status