ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
সুষ্ঠু নির্বাচন ও নাগরিক সেবায় কঠোর বার্তা দিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 8 December, 2025, 9:10 PM

সুষ্ঠু নির্বাচন ও নাগরিক সেবায় কঠোর বার্তা দিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

সুষ্ঠু নির্বাচন ও নাগরিক সেবায় কঠোর বার্তা দিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিদর্শনে এসে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত উন্নয়ন, সরকারি সেবা ও শান্তি–সম্প্রীতি জোরদারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সবুজ আলী, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, “খাগড়াছড়ির সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার আগামীর জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে । সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে খাগড়াছড়ি প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করবে।”

মতবিনিময় সভায় বক্তারা নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ, আইন–শৃঙ্খলা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসক আনোয়ার সাদাত মাটিরাঙ্গা দারুছুন্নাহ মাদ্রাসায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও কম্বল বিতরণ করেন। এ মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও আশার সঞ্চার হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার উন্নয়ন, সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status