ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু
প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত: আদিলুর রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 December, 2025, 8:33 PM

প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত: আদিলুর রহমান

প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত: আদিলুর রহমান

ঢাকায় শুরু হয়েছে 'প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা' শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়াম। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজিত হয়েছে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) এর মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে BAETE-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এস. রেজা চৌধুরী বলেন, আন্তর্জাতিক মানের নিশ্চয়তার জন্য অ্যাক্রেডিটেশন অপরিহার্য। শিক্ষার ধারাবাহিক উন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করেই আমরা বাংলাদেশের প্রকৌশল শিক্ষার মান আরও শক্তিশালী করতে পারব।

প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত। আন্তর্জাতিক অনুষ্ঠান শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিম্পোজিয়ামে অংশ নেন আন্তর্জাতিক ও দেশের স্বনামধন্য অতিথিরা। ওয়াশিংটন অ্যাকর্ডের চেয়ারম্যান প্রফেসর কাই সাং লক বলেন, অ্যাকর্ডের স্বীকৃতি পাওয়ার পর থেকে বাংলাদেশের অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত প্রকৌশল ডিগ্রিগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। তবে এই স্বীকৃতি ধরে রাখতে হলে শিক্ষার মান ধারাবাহিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিডনি অ্যাকর্ডের ডেপুটি চেয়ার এবং ABET-এর আন্তর্জাতিক সম্পৃক্ততা ও গভর্ন্যান্স বিভাগের পরিচালক মিজ ড্যানিয়েলা ইয়াকোনা বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

IEB সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, IEB দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছে। এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয় BAETE-এর চেয়ারম্যান প্রফেসর ড. তানভীর মনজুরের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

সিম্পোজিয়ামে থাকবে কারিগরি সেশন, আলোচনা, গবেষণা উপস্থাপন এবং অভিজ্ঞতা বিনিময়, যেখানে অংশ নেবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এটি বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি আরও দৃঢ় করবে এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status