|
তাড়াশ থানায় নতুন ওসির যোগদান
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশ থানায় নতুন ওসির যোগদান মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে লটারির মাধ্যমে নির্বাচিত এসব কর্মকর্তাকে পদায়নের নির্দেশ জারি করা হয়। গতকাল রবিবার রাতে তাড়াশ থানায় ওসি হিসাবে জনাব মো হাবিবুর রহমান চার্জ গ্রহণ করেন। সোমবার (৮ ডিসেম্বর ) প্রথম কার্যদিবসেই তিনি তাড়াশ থানায় ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করেন। তাড়াশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো হাবিবুর রহমান জানান, আমি তাড়াশ থানায় নতুন যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
