ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
বাংলাদেশে নিরাপদ মোবাইল ব্যবহারের জন্য এনইআইআর সিস্টেম চালু জরুরি: এমআইওবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 December, 2025, 7:55 PM
সর্বশেষ আপডেট: Monday, 8 December, 2025, 8:02 PM

বাংলাদেশে নিরাপদ মোবাইল ব্যবহারের জন্য এনইআইআর সিস্টেম চালু জরুরি: এমআইওবি

বাংলাদেশে নিরাপদ মোবাইল ব্যবহারের জন্য এনইআইআর সিস্টেম চালু জরুরি: এমআইওবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (MIOB) জানিয়েছে, নিরাপদ, নির্ভরযোগ্য ও আইনসঙ্গত মোবাইল ব্যবহারের পরিবেশ গড়ে তুলতে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। 

সোমবার (৮ ডিসেম্বর) এমআইওবি-এর সভাপতির জাকারিয়া শহীদ বলেন, নিরাপত্তাহীন ডিভাইস ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং জাতীয় আর্থিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মোবাইল উৎপাদন শিল্পে সিন্ডিকেট থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে বর্তমানে ১৮টি কোম্পানি উৎপাদন লাইসেন্সধারী, যারা মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বাজারে কাজ করছে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই বাজার পারফেক্টলি কম্পিটিটিভ, যেখানে বহু প্রতিষ্ঠান, উন্মুক্ত বাজার প্রবেশাধিকার এবং শক্তিশালী প্রতিযোগিতা বিদ্যমান। তাই একচেটিয়া নিয়ন্ত্রণ বা সিন্ডিকেশন-এর অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জাকারিয়া শহীদ বলেন, দেশে বর্তমানে ১৮টি মোবাইল উৎপাদনকারী কারখানার মাধ্যমে শক্তিশালী একটি শিল্প গড়ে উঠেছে। এখানে ৩,০০০ কোটি টাকারও বেশি বিদেশি ও দেশি বিনিয়োগ, ৫০ হাজার সরাসরি এবং ৫০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়া শ্রমিকদের মধ্যে প্রায় ৩০ শতাংশ নারী সক্রিয়ভাবে যুক্ত। কারখানাগুলোর মাসিক উৎপাদন সক্ষমতা ১৫ লাখ স্মার্টফোন ও ২৫ লাখ ফিচার ফোন হলেও গ্রে মার্কেটের কারণে ৩০–৪০ শতাংশ সক্ষমতা ব্যবহার হচ্ছে না। দেশের মোবাইল বাজারের আকার প্রায় ২০,০০০ কোটি টাকা, যেখানে রয়েছে ২০,০০০ রিটেইল পয়েন্ট ও ৫,০০০ শীর্ষ রিটেইলার। শিল্পটি বছরে ২,০০০ কোটি টাকার বেশি কর, ৫০০ কোটি টাকার মজুরি এবং ৪০০ কোটি টাকার ইউটিলিটি বিল প্রদান করছে।

তিনি আরও বলেন, এনইআইআর সিস্টেম চালু হলে হাই-এন্ড ফোন উৎপাদন স্থানীয়ভাবে করা সম্ভব হবে। এতে ভোক্তারা কম দামে উচ্চমানের ফোন পাবেন এবং বিদেশি বা প্রি-অউন্ড ফোনের ওপর নির্ভরশীলতা কমবে। যারা প্রচার করছে এনইআইআর চালু হলে ফোনের দাম বাড়বে, সেটি কেবল একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই বলা হচ্ছে। এছাড়া বৈধ হোয়াইটলিস্টেড আইএমইআই ডেরেজিস্ট্রেশন হলেও নিয়ম মেনে বিক্রি করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে এমআইওবি-এর সাধারণ সম্পাদক জহুরুল হক বিপ্লব, স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, শাওমি বাংলাদেশের কান্ট্রি হেড জিয়াউদ্দিন চৌধুরী, এক্সেল টেকনোলজিসের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন টিপু, ভিভোর প্রতিনিধি ইমাম উদ্দিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ মোবাইল ফোন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল কাপুড়িয়া উপস্থিত ছিলেন।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পক্ষ থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, জবাবদিহিমূলক ও আইনসঙ্গত মোবাইল ব্যবহারের পরিবেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। এনআইইআর কেবল প্রযুক্তিগত প্ল্যাটফর্ম নয়, এটি দেশের রাজস্ব সুরক্ষা, ভোক্তা অধিকার, শিল্প রক্ষা এবং ডিজিটাল নিরাপত্তার জন্য “জাতীয় ঢাল” হিসেবে কাজ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status