ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 December, 2025, 1:47 PM

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ফজলুর রহমানের নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দেন।

উল্লেখ্য, ৩০ নভেম্বর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে শুনানিকালে ট্রাইব্যুনাল মন্তব্য করেন, ফজলুর রহমানের এ ধরনের বিরূপ মন্তব্য রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। 

পরবর্তীতে অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান। ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status