ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 December, 2025, 10:43 AM

সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার

সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস রেলিগেশনের শঙ্কায় ছিল। দলকে বাঁচাতে শেষ তিন ম্যাচে ইনজুরি নিয়েই খেললেন। গতকাল (রোববার) ক্রজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে গেল, তারপরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন, বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি।

২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার রেলিগেশনের ঝুঁকিতে ছিল সান্তোস। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তারা। এই সাফল্য পেতে নেইমার রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। লিগের শেষ তিন পর্বে রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তিনি। জুভেন্তুদের বিপক্ষে করেন হ্যাটট্রিক। আর সবশেষ ম্যাচ জয়ে কার্যকরী অবদান রেখেছেন প্লেমেকার হিসেবে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করল সান্তোস।

লিগে ১৯ ম্যাচ খেলে আট গোল করা নেইমার ম্যাচ শেষে বললেন, ‘এজন্যই এখানে এসেছিলাম আমি, ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আমার জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন। যারা আমাকে উদ্বুদ্ধ রেখেছে, তাদের ধন্যবাদ জানাই। তারা সঙ্গে না থাকলে আমি এই ইনজুরি, হাঁটুর সমস্যা নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। আমার বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুর অস্ত্রোপচার করাবো।’

নেইমার অবশ্য হাঁটুর চোট ও অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানাননি। তবে তার আশা, বিশ্বকাপের জন্য ব্রাজিলের মূল স্কোয়াডে তার জায়গা হবে। যদিও কার্লো আনচেলত্তি মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধিনায়ককে দলে রাখেননি। ইতালিয়ান কোচ বলেছিলেন, কেবল ফিট থাকলে নেইমারকে দলে নিবেন তিনি।

এবারের ব্রাজিলিয়ান লিগ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। ১-০ গোলে সিয়ারাকে হারিয়ে নবমবার চ্যাম্পিয়ন হলো তারা। গত মাসে কোপা লিবার্তাদোরেসও জিতেছিল রিও ডি জেনিরোর ক্লাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status