ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
চিলমারীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 5:11 PM

চিলমারীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

চিলমারীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

কুড়িগ্রামের চিলমারীতে ২০২৫-২৬ অর্থ বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার বেলা ১২টায় চিলমারী বালাবাড়িহাট খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাঃ এনামুল হক, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুদ্দিন সরকার, ব্যবসায়ী ও মিল মালিক সমিতির সদস্য আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে ইউএনও সবুজ কুমার বসাক জানান, ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের সুরক্ষা দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবেন এবং খাদ্যশস্যের নিরাপদ মজুত নিশ্চিত হবে।

অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিলমারী উপজেলায় ৩৪ টাকা কেজি দরে ৭৮ মেট্রিক টন ধান এবং ৫০ টাকা কেজি দরে ৫২৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, সরকারি এ উদ্যোগ তাদের অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনবে এবং উৎপাদন খরচের বিপরীতে সঠিক মূল্য প্রাপ্তিতে সহায়তা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status