|
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গোলা: বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গোলা: বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ উপজেলার কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলি, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি আরও বলেন—সন্ত্রাসীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
