ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
মাধবপুরে আফরোজ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে সহপাঠীদের মানববন্ধন
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 5:04 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 December, 2025, 5:06 PM

মাধবপুরে আফরোজ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে সহপাঠীদের মানববন্ধন

মাধবপুরে আফরোজ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে সহপাঠীদের মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো: আফরোজ হোসাইন(১৪) এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক।  বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম , শিক্ষক  জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার,আবদুল কুদ্দুস প্রমূখ।

বক্তারা আফরোজ হোসাইন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে স্কুলের পরিক্ষা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হাতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন গুরুতর আহত হন ।

প্রথমে তাকে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেল তার মৃত্যু হয়। নিহত আফরোজ মিয়া আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status