|
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লাকসাম বাতাখালীতে বিএনপির দোয়া ও মিলাদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লাকসাম বাতাখালীতে বিএনপির দোয়া ও মিলাদ মঙ্গলবার ২ ডিসেম্বর বাদ এশা বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাদশা মিয়া, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুনসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। মাহফিল শেষে বাতাখালী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা নাজমুল হাসান দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। পরে তাবারুক বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
